ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

কাপ্তাই হ্রদ থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জুন ২১, ২০২৬, ০৪:১৩ পিএম

কাপ্তাই হ্রদ থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মুক্তা বড়ুয়া (২৮) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জেলা শহরের রিজার্ভমুখ সমাজসেবা কার্যালয়ের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুক্তা বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। তাঁর স্বামী অভিজিত বড়ুয়ার চাকরির সূত্রে তাঁরা জেলা শহরের বিজিবি রোডে একটি ভাড়া বাসায় থাকতেন। অভিজিত বড়ুয়া রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের মাস্টাররোলের কর্মচারী হিসেবে কর্মরত। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রিজার্ভমুখ সমাজসেবা কার্যালয়ের ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি জরুরি দল এসে হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় স্থানীয় বাসিন্দা ও মৃত নারীর স্বামীর সহযোগিতায় মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের স্বামী অভিজিত বড়ুয়া জানান, তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৯ জুন তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তাঁকে খুঁজে না পেয়ে গত ২০ জুন কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেএইচআর

Link copied!