ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

পটিয়ায় যুবদল ও ছাত্রদলের মাদকবিরোধী মিছিল-সমাবেশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ০৪:১৫ পিএম

পটিয়ায় যুবদল ও ছাত্রদলের মাদকবিরোধী মিছিল-সমাবেশ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মাইকিং ও মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। পৌর সদরের ইন্দ্রপুল থেকে বের হওয়া মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া দোকানের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ। যুবদল নেতা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিএনপি নেতা মো. আইয়ুব, নাসির উদ্দিন, যুবদল নেতা মো. করিম, জসিম ইউসুফ এবং ছাত্রদল নেতা মোহাম্মদ শহীদ, নুরুল আফসারসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, পটিয়া পৌরসভাসহ সমগ্র উপজেলায় মাদক কারবারিদের কোনো স্থান হবে না। পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের ঘোষণা অনুযায়ী পটিয়ায় মাদক কারবার চলতে দেওয়া হবে না। মাদকের ভয়াল থাবায় যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এবং চুরি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

বক্তারা আরও বলেন, একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে সচেতন করার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

জেএইচআর

Link copied!