ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২১, ২০২৬, ১১:৫২ পিএম

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

গাইবান্ধার সাঘাটায় ইউনিয়ন ছাত্রশিবিরের এক সভাপতি নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার রাত ১০টার দিকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং মোড়ের একাংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে আজ বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার এলাকার চারমাথা মোড়ে একটি ঘটনার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্র জানায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের দাবি, প্রতিপক্ষের হামলায় বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় সালাউদ্দিন নামে আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিবিরের নেতাকর্মীরা।

জেএইচআর

Link copied!