ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

হিজবুল্লাহর তৎপরতা বন্ধে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২২, ২০২৬, ০১:০৪ এএম

হিজবুল্লাহর তৎপরতা বন্ধে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, লেবাননে তেহরানের সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানকে অবিলম্বে লেবাননে অর্থায়ন করা তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে, বিশেষ করে হিজবুল্লাহকে, অস্থিতিশীলতা সৃষ্টির কার্যক্রম থেকে বিরত রাখতে হবে।

তিনি আরও বলেন, ইরান যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে গত সপ্তাহের হামলার তুলনায় আরও কঠোরভাবে তাদের ওপর আঘাত হানা হবে।

এদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা অব্যাহত থাকলেও লেবাননকে ঘিরে ইসরায়েল ও হিজবুল্লাহর উত্তেজনা কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে।

এর আগে চলতি মাসের শুরুতে এক টেলিফোন আলাপে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘পুরো পাগল’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বৈরুতে হামলা না চালানোর নির্দেশও দেন বলে জানা গেছে।

এম জি
 

Link copied!