ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের এমপিপুত্র খাইরুল আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ১০:০৬ পিএম

নারায়ণগঞ্জের এমপিপুত্র খাইরুল আটক

ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন অভিযোগের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানান, সজীবের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলেও ঢাকা ও নারায়ণগঞ্জে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে অধিকতর তদন্ত ও তথ্য সংগ্রহের প্রয়োজনে সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর

Link copied!