ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

‘চাঁদাবাজির’ অভিযোগে বিএনপির সাংসদের ছেলে আটক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২২, ২০২৬, ০২:১৩ এএম

‘চাঁদাবাজির’ অভিযোগে বিএনপির সাংসদের ছেলে আটক

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। চাঁদাবাজির একাধিক অভিযোগের বিষয়ে জানতে রোববার (২১ জুন) তাকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় সজীবকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেল ৫টার দিকে সেখানে পৌঁছানোর পর প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে তার সঙ্গে কথা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তারেক আল মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। এ সময় তিনি পুলিশকে সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়। পরে তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেখানে রাখা হয়েছে।

এদিকে সজীবকে ঘিরে সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছিল। গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে সেখানে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে সমালোচনার মুখে দুই দিনের মাথায় ওই কার্যালয়ে আবার আগের ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখা’ সাইনবোর্ড পুনঃস্থাপন করা হয়। একই সঙ্গে সরিয়ে ফেলা তিন সংসদ সদস্যের ছবিও পুনরায় টানানো হয়। শনিবার ভোরে মান্নানের অনুসারীরাই আগের সাইনবোর্ড ও ছবি পুনঃস্থাপন করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এম জি

Link copied!