ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

রাজধানীতে কঠোর নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২২, ২০২৬, ০২:৫৪ এএম

রাজধানীতে কঠোর নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে নগরীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে।

এ ছাড়া ঢাকায় প্রবেশের প্রধান পথগুলোতে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়মিত পুলিশের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট ডিবি এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সক্রিয় থাকবে। একই সঙ্গে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও আইএডি সদস্যরা গোয়েন্দা নজরদারির দায়িত্ব পালন করবেন।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত ফোর্স রিজার্ভ রাখা হবে।

ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা কার্যক্রম সরাসরি তদারকির জন্য পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে উপস্থিত থাকবেন।

এম জি

Link copied!