ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

আড়াইহাজারে ফের ডাকাতি, আহত ৪, গ্রেপ্তার ১

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

জুন ২২, ২০২৬, ০৩:৫৫ পিএম

আড়াইহাজারে ফের ডাকাতি, আহত ৪, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬ জনকে কুপিয়ে ডাকাতির ঘটনার মাত্র তিন দিনের মাথায় ফের চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের মানেহর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহতরা হলেন- গৃহকর্ত্রী নূরজাহান, ভাড়াটিয়া মুন, তামিম এবং মুশফিক। তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আক্রান্তরা জানান, রাত ২টার দিকে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল মানেহর গ্রামের ব্যবসায়ী মোতালিবের বাড়ির মেইন গেটের তালা কেটে এবং রেলিং টপকে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা গৃহকর্তা মোতালিব এবং তাঁর বাড়ির ভাড়াটিয়া মুশফিকের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাধা দিলে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে নগদ ৭০ হাজার টাকা, একটি আইফোনসহ ৫টি মোবাইল এবং আড়াই ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

ডাকাতির সময় ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাত দলের এক সদস্যকে চিনে ফেলেন গৃহকর্তা। ওই ডাকাত পাঁচগাঁও চরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরমান ওরফে বাবু (২৫)। ঘটনার পর পুলিশ তদন্তে গেলে গৃহকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর শরীর কাদামাখা ছিল বলে পুলিশ জানায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন আরমান বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এর মাত্র দু’দিন আগে গত ১৯ জুন (শুক্রবার) দিবাগত রাতে কুমিল্লা জেলার মুরাদনগরে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড সাকিবুল হাসান নাহিদ ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সাথে গল্প করার সময় ডাকাত দলের হামলার শিকার হন। ডাকাতরা তাঁকেসহ ৬ জনকে কুপিয়ে জখম করে এবং রাইনাদী আতাদী গ্রামের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

জেএইচআর

Link copied!