ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

ইসলামপুর পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পোশাক বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জুন ২২, ২০২৬, ০৩:৫৮ পিএম

ইসলামপুর পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পোশাক বিতরণ

জামালপুরের ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। সোমবার পৌরসভা কর্মপরিকল্পনা সভায় ২২ জন কর্মীর মাঝে এই পোশাক বিতরণ করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, ইসলামপুর ঠাকুরগঞ্জ নিত্যবাজার ও ধর্মকুড়া বাজারসহ পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সম্প্রতি ব্যবসায়ীদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বণিক সমিতির নেতৃবৃন্দ শহর ও বাজার পরিচ্ছন্ন রাখতে জোর দাবি জানান। এরই ধারাবাহিকতায় আজ সোমবার পৌরসভা কর্মপরিকল্পনা সভায় পরিচ্ছন্নতাকর্মীদের নির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং পোশাক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নাজমুল হোসাইন পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই পোশাক তুলে দেন।

তিনি বলেন, এই পোশাক আপনাদের দায়িত্বজ্ঞান সম্পর্কে সচেতন করে তুলবে। আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা আছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী প্রকৌশলী মোবাখারুল ইসলাম, কনজারভেন্সী ইন্সপেক্টর জুলফিকার রহমান ভুট্টো, ভারপ্রাপ্ত লাইসেন্স পরিদর্শক শাহজাহান সরকার এবং সহকারী আদায়কারী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জেএইচআর

Link copied!