ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

নারীর প্রতি সহিংসতা রুখতে রাজস্থলীতে সচেতনতামূলক কর্মশালা

সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি)

সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি)

জুন ২২, ২০২৬, ০৫:০২ পিএম

নারীর প্রতি সহিংসতা রুখতে রাজস্থলীতে সচেতনতামূলক কর্মশালা

রাঙ্গামাটির রাজস্থলীতে কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি)-এর উদ্যোগে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সিএইচসি ও সিএলসি, কাপ্তাই-এর পরিচালক ডা. প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য দেন কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। কর্মশালায় মূল বিষয়বস্তুর ওপর তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. রায়হানুল ইসলাম বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে কেবল আইন দিয়ে নয়, বরং পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রত্যন্ত অঞ্চলের নারীদের অধিকার রক্ষা এবং সুরক্ষায় এ ধরনের কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে।

মুক্ত আলোচনায় বক্তারা পাহাড়ি ও সমতল অঞ্চলে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে রোধ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা শান্তি প্রিয় চাকমা এবং সাংবাদিক আজগর আলী খান, সুমন খান, হাবীবিল্ল্যা মিজবা, উচাপ্রু ও চাথোয়াইমং মারমা। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান, মেম্বার, কার্বারি (গ্রাম প্রধান) ও স্থানীয় নারী-পুরুষ প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

জেএইচআর

Link copied!