ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২২, ২০২৬, ০৫:০৫ পিএম

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২২ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ কর্মসূচির বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৩ জুন বিকেল ৫টায় দেশের সব জেলা ও মহানগর শাখাকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজন করতে হবে।

এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে পালিত হবে। নির্দেশনায় জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিপি নেতারা জানান, দেশের বিভিন্ন সময়ে সংঘটিত গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের ভাষায়, ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দলের পক্ষ থেকে আরও বলা হয়, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে তারা আপসহীন অবস্থানে রয়েছে এবং জনগণের দাবি আদায়ে রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৩ জুন বিকেল ৫টায় দেশের প্রতিটি জেলা ও মহানগরে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এম জি

Link copied!