ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

ভূঞাপুরের যমুনা নদী থেকে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

জুন ২২, ২০২৬, ০৪:৪৯ পিএম

ভূঞাপুরের যমুনা নদী থেকে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

জাটকা ইলিশ রক্ষা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় এক জেলেকে জরিমানাও করা হয়।

সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় যমুনা নদীতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৮ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারি জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। অভিযানের সময় এক জেলেকে আটক করা হলেও পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার এবং ভূঞাপুর নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, জাটকা ইলিশসহ দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!