ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

পেনশন ব্যবস্থাপনা নিয়ে সুখবর দিলো সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৬:২৯ পিএম

পেনশন ব্যবস্থাপনা নিয়ে সুখবর দিলো সরকার

পেনশন সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই ব্যবস্থার মাধ্যমে আবেদন জমা দেওয়া থেকে শুরু করে অনুমোদনের অগ্রগতি পর্যবেক্ষণ পর্যন্ত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে প্রায়ই বিলম্ব, জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মুখোমুখি হন। ওপিটিএমএস চালু হলে তারা ঘরে বসেই আবেদন জমা দিতে, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে এবং আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। এতে দ্রুত সময়ে পেনশন প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অনলাইনে সেবা প্রদান দুর্নীতি কমাতে সহায়ক হবে এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবসরোত্তর ছুটিতে যাওয়ার প্রায় ১১ মাস আগে থেকেই কর্মচারীরা এসএমএস নোটিফিকেশন পাবেন। এরপর তারা অনলাইনে আবেদন দাখিল, প্রয়োজনীয় নথি সংযুক্ত এবং আবেদনের অগ্রগতি তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে পারবেন। একই প্ল্যাটফর্মে কল্যাণ কর্মকর্তা ও অনুমোদনকারী কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।

এম জি

Link copied!