ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

আদালতের আদেশ ভুল বোঝাবুঝি, এজলাসে নারীর বিষপান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৫:৫৩ পিএম

আদালতের আদেশ ভুল বোঝাবুঝি, এজলাসে নারীর বিষপান

ভোলায় একটি মামলার শুনানিকালে আদালতের আদেশ ভুল বোঝার পর এজলাসে দাঁড়িয়ে বিষপান করেছেন তারাভানু (৩৫) নামে এক নারী। 

বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।

তারাভানু ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তিনি স্বামী বাহার উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি সিআর মামলা দায়ের করেছিলেন।

ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো. নাসির উদ্দীন জানান, মামলাটির শুনানি চলাকালে ওই নারী এজলাসের ভেতর থেকে তরল জাতীয় কিছু পান করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আদালত সূত্র ও উপস্থিত আইনজীবীরা জানান, মামলাটির চার্জ গঠনের শুনানিতে বিচারক এক নম্বর আসামি বাহার উদ্দিনকে মামলায় রেখে অন্য দুই আসামিকে অব্যাহতি দেন। তবে বাদী তারাভানু বিষয়টি ভুলভাবে বুঝে ধারণা করেন যে তার স্বামীকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর তিনি ব্যাগ থেকে একটি তরল পদার্থ বের করে পান করেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান জানান, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে আরও কিছু সময় পর্যবেক্ষণে রাখা হবে।

এম জি

Link copied!