ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

অভিনেতা জাহের আলভী রিমান্ডে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৬:০৫ পিএম

অভিনেতা জাহের আলভী রিমান্ডে

স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনার মামলায় অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক গত ২১ জুন রিমান্ড আবেদন করেন। এ আবেদনের শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বুধবার (২৪ জুন) দিন ধার্য করেছিলেন। শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ইকরাকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক, মানসিক চাপ সৃষ্টিকারী ও উসকানিমূলক বিভিন্ন মন্তব্য পোস্ট করতেন আলভী। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে। মামলার রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অন্যান্য তথ্য সংগ্রহের স্বার্থে রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১ মার্চ দুপুরের আগে রাজধানীর একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

উল্লেখ্য, ইকরার মৃত্যুর পর আদালতের নির্দেশনা অনুযায়ী দেশে ফিরে আত্মসমর্পণ করেন জাহের আলভী। এর আগে একই মামলায় তার মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

এম জি

Link copied!