ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ২৪, ২০২৬, ০৬:৪১ পিএম

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবা, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সাথে সরকারি সকল দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশনা দেন তিনি।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন- সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জি এম সাহাবুদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরিফ খান, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন।

জেএইচআর

Link copied!