ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

জুন ২৪, ২০২৬, ০৬:৩৯ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আইসক্রিম তৈরির অপরাধে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটি থেকে আইসক্রিম তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে শাজাহানপুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিএসটিআই সূত্র জানায়, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার মাঝিড়া বাইপাস এলাকার ‘বেবী আইসক্রিম ফ্যাক্টরী’তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে, সঠিক কাঁচামাল ব্যবহার না করে এবং ভিন্ন ব্র্যান্ডের মোড়ক বা প্যাকেট ব্যবহার করে আইসক্রিম তৈরির হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল রাজ্জাককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আইসক্রিম তৈরির ২৩ সেট ফর্মা ও কাঠি জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান এবং সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) দেলোয়ার হোসেন। বিএসটিআই বগুড়া কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্যের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!