ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ২৪, ২০২৬, ০৬:৫৯ পিএম

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি

বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই সঙ্গে বৈশ্বিক তালিকায় বিশ্ববিদ্যালয়টি ৪০১-৬০০তম অবস্থানে জায়গা করে নিয়েছে।

বুধবার টিএইচই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিশ্বের ১১৫টি দেশের ১,৬৪০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে। এবারের তালিকায় বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ওপর ভিত্তি করে তৈরি এই র‍্যাংকিংয়ে গাকৃবি বিভিন্ন সূচকে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। এর মধ্যে এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে বৈশ্বিক ৮২তম, এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ১০১-২০০তম অবস্থানে রয়েছে। গত বছরের ৮০১-১০০০তম অবস্থান থেকে এক বছরের ব্যবধানে গাকৃবি এই অভূতপূর্ব উন্নতি করেছে।

এই অনন্য অর্জনে আনন্দ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কিউইউএম মোস্তাফিজুর রহমান বলেন, এই সাফল্য শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে গাকৃবি দৃঢ়প্রতিজ্ঞ।

জেএইচআর

Link copied!