ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

পবায় ৮০ বোতল অ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুন ২৫, ২০২৬, ০৪:২৯ পিএম

পবায় ৮০ বোতল অ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল অ্যালকোহল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। 

বৃহস্পতিবার আরএমপির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার দাদপুর পূর্বপাড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. নাসির আলী (২৪) এবং একই এলাকার মো. আসাদুল আলীর ছেলে মো. আল মামুন (২৬)। এই মামলার অপর পলাতক আসামি হলেন নাসির আলীর মা মোসা. নাসিমা বিবি (৪০)।

আরএমপি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দাদপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাসির আলী ও আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসিমা বিবি কৌশলে পালিয়ে যান।

অভিযানকালে নাসির আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। একই সময়ে আল মামুনের দেহ তল্লাশি করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তদন্তে পলাতক আসামি নাসিমা বিবিরও এই মাদক চক্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!