ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি)

সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি)

জুন ২৫, ২০২৬, ০৪:৩৫ পিএম

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

‘পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া-বান্দরবান সড়ক প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাপ্তাই জোনের অধীনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প অধিনায়কসহ অন্যান্য সেনাকর্মকর্তারা অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান, ওয়ার্ড মেম্বার, কারবারী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বৃক্ষরোপণ শুধু গাছ লাগানো নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জেএইচআর

Link copied!