ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ছাত্রীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে চন্দ্রগঞ্জে মানববন্ধন, মহাসড়কে যানজট

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

জুন ২৫, ২০২৬, ০৭:২৯ পিএম

ছাত্রীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে চন্দ্রগঞ্জে মানববন্ধন, মহাসড়কে যানজট

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা থেকে এক ঘণ্টাব্যাপী চন্দ্রগঞ্জ বাজারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচির কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে গণপরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

জানা যায়, বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও কয়েকজন বখাটে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যাহসহ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় স্থানীয় অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এম জি

Link copied!