ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কুড়িগ্রামে ‘আদর্শ বাবা’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম 

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম 

জুন ২৫, ২০২৬, ০৭:৪৮ পিএম

কুড়িগ্রামে ‘আদর্শ বাবা’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখবো’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘আদর্শ বাবা’ ক্যাম্পেইন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করে গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপি।

ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পিতা-কন্যা সমাবেশ এবং ‘মেয়ের প্রতি বাবার চিঠি’ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর, গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ এবং প্রকল্প কর্মকর্তা বাবু মণ্ডল।

বক্তারা বলেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারের পাশাপাশি বাবাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষে ‘মেয়ের প্রতি বাবার চিঠি’ লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন।

এম জি
 

Link copied!