ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

চাঁদপুরে জামায়াতে নামাজ আদায় করায় ১৩ শিশুকে সাইকেল পুরস্কার

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

জুন ২৬, ২০২৬, ০৯:১৬ পিএম

চাঁদপুরে জামায়াতে নামাজ আদায় করায় ১৩ শিশুকে সাইকেল পুরস্কার

ধর্মীয় অনুশাসনের প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধি এবং তাদেরকে মসজিদমুখী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুরের হাজীগঞ্জের ‘দেশখাগুড়িয়া সমাজকল্যাণ পরিষদ’। টানা ২৭৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামায়াতের সাথে আদায় করায় ১৩ শিশুকে নতুন বাইসাইকেল পুরস্কার প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া এলাকায় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকেও বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

দেশখাগুড়িয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, শিক্ষক আবদুল হান্নান, স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান, মাওলানা আবু বকর, জাহাঙ্গীর আলম ও মাওলানা মজিবুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ সমাজে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও চমৎকার মানবিক মূল্যবোধ গড়ে উঠবে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

ব্যতিক্রমধর্মী এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহল মনে করছেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করতে এই সমাজকল্যাণ পরিষদের উদ্যোগটি অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

জেএইচআর

Link copied!