ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০২:১৮ পিএম

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান অর্থবছরের সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, বর্তমানে প্রচলিত জুলাই থেকে জুন অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর ভিত্তিক অর্থবছর নির্ধারণ করা উচিত। তিনি মনে করেন, ক্যালেন্ডার বর্ষ অনুযায়ী অর্থবছর নির্ধারণ করলে আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ আরও সহজ ও স্বচ্ছ হবে।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, জুলাই–জুন অর্থবছর থাকার কারণে অনেক সময় কেবল বিল-সংক্রান্ত হিসাব শেষ করতেই কাজ সীমাবদ্ধ থাকে। তাই অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আনা উচিত বলে তিনি মত দেন। পাশাপাশি তিনি আরও বলেন, অর্থবছর শেষ হওয়ার অন্তত তিন মাস আগে সম্পূরক বাজেট উপস্থাপন করা প্রয়োজন।

বিরোধী দলের নেতা আরও উল্লেখ করেন, স্বল্প সময়ের মধ্যে বাজেট প্রণয়ন করা অর্থমন্ত্রীর জন্য কঠিন ছিল। তবে তিনি ও তার টিম সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেন। বাজেট প্রস্তাবে যেসব সংশোধনের দাবি ছিল, তার কিছু গ্রহণ করা হলে দেশের গণতান্ত্রিক চর্চায় নতুন মাত্রা যুক্ত হতে পারত বলেও তিনি অভিমত দেন।

তিনি আরও বলেন, পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট গাইডলাইন নেই। তার মতে, পাচার হওয়া অর্থের এক-নয়মাংশ ফিরিয়ে আনা সম্ভব হলে বাজেট ঘাটতি আর থাকত না। একইসঙ্গে তিনি রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীদের আস্থায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার যদি সংকটের সময়ে ব্যবসায়ীদের পাশে থাকে, তবে দেশের স্বার্থে তারা আরও বেশি কর প্রদানে আগ্রহী হবেন। তার ভাষায়, খুব অল্প সংখ্যক ব্যবসায়ী অসৎ হলেও অনেককেই নানা পরিস্থিতিতে অসৎ হতে বাধ্য করা হয়।

শিক্ষা ও উন্নয়ন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো যদি গবেষণাভিত্তিক না হয়, তবে দেশ দীর্ঘদিন আমদানি নির্ভর জাতি হিসেবেই থেকে যাবে। ফলে প্রয়োজনীয় ক্যাপিটাল মেশিনারী, লজিস্টিকসহ বিভিন্ন পণ্য বিদেশ থেকে আমদানি করতে হবে এবং কেবল উন্নত উৎস খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।

এছাড়া তিনি আরও সুপারিশ করেন, শুধু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নয়, বরং সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত বলে জানান বিরোধী দলের নেতা।

এএন

Link copied!