ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

হজের প্রাক-নিবন্ধনে যেসব তথ্য বাধ্যতামূলক, জানাল ধর্ম মন্ত্রণালয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০২:১১ পিএম

হজের প্রাক-নিবন্ধনে যেসব তথ্য বাধ্যতামূলক, জানাল ধর্ম মন্ত্রণালয়

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধনে অংশ নিতে ইচ্ছুকদের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রাক-নিবন্ধনের সময় নির্ধারিত তথ্য প্রদান বাধ্যতামূলক বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা এ-সংক্রান্ত একটি পত্র জারি করে।

পত্রে বলা হয়েছে, হজে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের প্রাক-নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর জমা দিতে হবে। একই পরিবারের একাধিক সদস্যের ক্ষেত্রে একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।

মন্ত্রণালয় জানায়, হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সরকারি ও বেসরকারি-উভয় মাধ্যমে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। এছাড়া যেসব হজযাত্রী আগে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদেরও নিবন্ধনের সময় সেই তথ্য প্রদান করতে হবে।

উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এম জি

Link copied!