ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার ছেলে নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুলাই ২, ২০২৬, ০৪:৩৮ পিএম

কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার ছেলে নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন খান কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন আলাউদ্দিন খান। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!