ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে বারির ৫ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ২, ২০২৬, ০৫:১৪ পিএম

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে বারির ৫ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। পাঁচ বছর মেয়াদি এই মহাপরিকল্পনার আওতায় সারা দেশে সাড়ে ৭ লাখের বেশি ফলদ, মসলা, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বারির প্রধান কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বারির মহাপরিচালক কৃষিবিদ ড. মো. মঞ্জুরুল কাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই, অভিযোজনই হোক কৃষি বিজ্ঞানীদের শ্রেষ্ঠ সাফল্য।"

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. মঞ্জুরুল কাদির বলেন, ব্যাপক হারে বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন ক্রেডিট অর্জনের পাশাপাশি প্রকৃতিতে মৌমাছির নিরাপদ আবাসস্থল তৈরি হবে। এটি মূলত পরাগায়ন বৃদ্ধি করে সামগ্রিক কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে দারুণ সহায়ক ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, মৌমাছির সংখ্যা বৃদ্ধি পেলে ফল, সবজি, মসলা ও তেলবীজসহ বিভিন্ন ফসলের উৎপাদন ২০ শতাংশ বা তার চেয়েও বেশি বৃদ্ধি পেতে পারে। একই সাথে কৃষকেরা মধু ও মোম উৎপাদনের মাধ্যমে অতিরিক্ত উপার্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানের আয়োজক আঞ্চলিক মসলা কেন্দ্র, গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহা. মাসুদুল হক ঝন্টু জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই বৃক্ষরোপণের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডেটা-নির্ভর গবেষণার সমন্বয় অত্যন্ত প্রয়োজন। এতে কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে কার্বন ক্রেডিট অর্জনের পাশাপাশি পরাগায়ন বৃদ্ধি পেয়ে ধান, সরিষা, সূর্যমুখী, ডাল, ফল, সবজি, পেঁয়াজ বীজ ও বিভিন্ন মসলার উৎপাদন ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে বারির বিভিন্ন গবেষণা কেন্দ্র ও উইংয়ের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

বারি সূত্র জানায়, পাঁচ বছর মেয়াদি এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় অবস্থিত বারির কেন্দ্র, আঞ্চলিক কেন্দ্র, গবেষণা স্টেশন ও উপকেন্দ্রে পর্যায়ক্রমে প্রায় সাড়ে সাত লাখ চারা রোপণ করা হবে। এর মধ্যে প্রথম বছরেই প্রায় ১ লাখ ৩৩ হাজার চারা উৎপাদন, সংগ্রহ, বিতরণ, রোপণ ও নিবিড় পরিচর্যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!