ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

জুলাই নিয়ে নিলুফার মন্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৫:৪৮ পিএম

জুলাই নিয়ে নিলুফার মন্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ওই বক্তব্য আমরা ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করছি।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রাকিবুল ইসলাম রাকিব এ প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি নিলুফার চৌধুরী মনিকে ‘প্রিয় আপা’ সম্বোধন করে নিজের বক্তব্য তুলে ধরেন।

স্ট্যাটাসে ছাত্রদল সভাপতি উল্লেখ করেন, নিলুফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ সহযাত্রী। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তার ভূমিকারও প্রশংসা করেন তিনি। তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া তার বক্তব্যে তারা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলে জানান।

রাকিব লিখেছেন, ‘প্রিয় নিলুফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’

একই পোস্টে তিনি আরও বলেন, নিলুফার চৌধুরী মনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ বলেই তারা বিশ্বাস করেন। সে কারণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে ভবিষ্যতে তিনি আরও সংযত ভাষায় এবং যথাযথ শ্রদ্ধার সঙ্গে বক্তব্য দেবেন- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ছাত্রদল সভাপতি।

এএন

Link copied!