ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ছাত্রীর সংখ্যা বেশি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ২, ২০২৬, ০৫:৩২ পিএম

দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ছাত্রীর সংখ্যা বেশি

সারাদেশের মতো বৃহস্পতিবার থেকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন।

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন। এর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৪৩৬ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৪৩ জন। গতবারের মতো এবারও এই বোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। বোর্ডের অধীনে মোট ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা এবার ২১৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এদিকে পরীক্ষা শুরুর পর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ সকাল থেকেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ডের পক্ষ থেকে সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, পুরো পরীক্ষা শেষ পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান আরও জানান, কেন্দ্রে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন শতভাগ প্রস্তুতি বজায় রেখেছে। পাশাপাশি বোর্ডের নিজস্ব পক্ষ থেকেও একাধিক বিশেষ ভিজিল্যান্স টিম (তদারকি দল) গঠন করা হয়েছে, যারা নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। প্রথম দিনের পরীক্ষা এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

জেএইচআর

Link copied!