ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৬, ০৭:২৯ পিএম

কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

শিক্ষকতা পেশায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

'সমমনা শিক্ষক সমাজ' নামে একটি বেসরকারি ও অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় কাশিয়ানী উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া, ওসি (তদন্ত) মো. তাজ উদ্দিন, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, ডা. মানব রঞ্জন ঘোষ, সৈয়দ আলী আহসান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, যুবদলের সদস্যসচিব মো. আরিফুর ইসলাম পাভেল এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোকান শরীফ টিটো।

সমমনা শিক্ষক সমাজ, কাশিয়ানীর সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের ত্যাগ, নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই একটি শিক্ষিত ও আলোকিত সমাজ গড়ে ওঠে। অবসর-পরবর্তী জীবনেও শিক্ষকরা যেন সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এম জি

Link copied!