ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

মাদারীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জুলাই ৪, ২০২৬, ০৮:৫৯ পিএম

মাদারীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

মাদারীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের ইটেরপুল মাইক্রো স্ট্যান্ডে সমাবেশ করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। পরে সেখান থেকে গণমিছিল শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সদস্য কাজী আবুল বাশার, কেন্দ্রীয় খেলাফত মজলিসের সদস্য আব্দুস সোবহান, কেন্দ্রীয় এনসিপির সদস্য হাফেজ মোহাম্মদ হাসিবুল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়ন না করলে আবারও রাজপথে নামবে জনগণ। তখন আপনারা পালাবার জায়গা পাবেন না। ফ্যাসিস্ট সরকারের এমপি-মন্ত্রীরা ভারতে পালিয়েছেন, কিন্তু আপনাদের জায়গা দেবে না। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। অন্যথায় বিএনপি সরকারকে উলঙ্গ করে ছাড়ারও হুঁশিয়ারি দেন বক্তারা।

এএন

Link copied!