ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

মেহেন্দিগঞ্জে ২১ দুস্থ রোগীর হাতে সরকারি অনুদানের চেক

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

জুলাই ৪, ২০২৬, ০৯:০১ পিএম

মেহেন্দিগঞ্জে ২১ দুস্থ রোগীর হাতে সরকারি অনুদানের চেক

মেহেন্দিগঞ্জ উপজেলার গরিব, অসহায় ও দুস্থ রোগী, যারা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে অক্ষম, তাঁদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় মেহেন্দিগঞ্জ পৌর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের এই চেক বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান অত্যন্ত পরম যত্নে গরিব, অসহায় ২১ জন দুস্থ রোগীর হাতে এই চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এএন

Link copied!