ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

আনোয়ারায় ইছামতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৬, ০৭:৩১ পিএম

আনোয়ারায় ইছামতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইছামতি খাল থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির মাথা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে বটতলী ইউনিয়নের তালুকদার ক্লাবের দক্ষিণ পাশে ইছামতি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং মাথা পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএন

Link copied!