ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

কুমিল্লায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

জুলাই ৫, ২০২৬, ০৯:৩৪ পিএম

কুমিল্লায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার সকালে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে জেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সাংবাদিক ও প্রশাসনের মধ্যে তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এএন

Link copied!