ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু 

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

জুলাই ৫, ২০২৬, ০৬:৪৭ পিএম

চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু 

যশোরের চৌগাছা উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের এক যুবক গ্যাস ট্যাবলেট সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সকালে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত আনন্দ বিশ্বাস (২১) উপজেলার পলুয়া গ্রামের বাসুদেব বিশ্বাসের ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রোববার সকাল আনুমানিক ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে আনন্দ বিশ্বাস সবার অগোচরে গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সকাল ১১টা ১০ মিনিটে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ৩০ মিনিটে পুরুষ মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নিহতের ভাইয়ের দাবি, আনন্দ বিশ্বাস মানসিক প্রতিবন্ধিতার সমস্যায় ভুগছিলেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!