ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

জুলাই ৫, ২০২৬, ০৬:৪৯ পিএম

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বুলবুল কবির (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ জুলাই গভীর রাতে উপজেলার দক্ষিণ সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ভেড়ামারা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। থানার এসআই (নিঃ) মো. রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের মো. পিয়ার আলীর বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালান। এ সময় রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বুলবুল কবিরকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. বুলবুল কবির ভেড়ামারা উপজেলার কারিগরপাড়া এলাকার মৃত তুজাম্মেল হকের ছেলে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০৫/০৭/২০২৬)। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এএন

Link copied!