ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

মধুপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

আা. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আা. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুলাই ৬, ২০২৬, ০২:৪৯ পিএম

মধুপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণ অর্থনীতির অগ্রগতি এবং টেকসই উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিআরডিবি সভাপতি মো. আ. মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা।

অনুষ্ঠানে আরও অংশ নেন-উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইমরান হোসেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিআরডিবির নিবন্ধিত সদস্যদের আত্মকর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতি সচল রাখার লক্ষ্যে ২৩ লাখ ২৪ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!