ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

রাজস্থলীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি)

সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি)

জুলাই ৬, ২০২৬, ০২:৫৪ পিএম

রাজস্থলীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার  সকাল সাড়ে ১০টায় রাজস্থলী উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নবকুমার তঞ্চঙ্গ্যা। এতে জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফলভোগীরা তাঁদের অভিজ্ঞতা ও অভিব্যক্তি প্রকাশ করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের ভূমিকা সুদৃঢ় হবে। তিনি পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা। এ ছাড়া বিআরডিবির পরিদর্শক মংচিহলা মারমা, মাঠ সংগঠক আওয়াইমং মারমা, অফিস সহায়ক মো. নাছির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা এতে অংশ নেন।

আলোচনা সভা শেষে উপস্থিত উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!