ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম, রাঙ্গামাটিতে চালকদের মানববন্ধন

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

জুলাই ৬, ২০২৬, ০৪:১১ পিএম

অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম, রাঙ্গামাটিতে চালকদের মানববন্ধন

রাঙ্গামাটি শহরে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় অটোরিকশা চালক ও মালিকরা। এ সময় দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনকে আগামী ছয় দিনের আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আগামী রোববার থেকে শহরে সব ধরনের অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন রাঙ্গামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, রাঙ্গামাটি জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো. রনি প্রমুখ।

বক্তারা বলেন, রাঙ্গামাটি একটি ছোট শহর। বর্তমানে পৌর এলাকায় প্রায় ১ হাজার ৪০০ নিবন্ধিত অটোরিকশা চলাচল করছে। এতেই চালকদের দৈনিক আয় অনেক কমে গেছে এবং অনেকের পক্ষে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। এর ওপর আবার রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন আরও প্রায় ৩০০ থেকে ৪০০ অটোরিকশা অবৈধভাবে চলাচল করছে, যা বৈধ চালকদের জীবিকাকে চরম হুমকির মুখে ফেলেছে।

চালকদের অভিযোগ, অবৈধ অটোরিকশার চালকদের অনেকেই যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ছাড়া বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। কিন্তু এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় এসে পড়ে বৈধ চালকদের ওপর, যার ফলে সাধারণ মানুষের কাছে তাঁদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

মানববন্ধন থেকে চালক ও মালিকরা জেলা প্রশাসনের উদ্দেশে বলেন, আগামী শনিবারের মধ্যে রাঙ্গামাটি শহরে চলাচলকারী সব অবৈধ অটোরিকশা বন্ধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামী রোববার থেকে শহরের সব বৈধ অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, রাঙ্গামাটি শহরে অটোরিকশাই সাধারণ মানুষের চলাচলের প্রধান এবং কার্যত একমাত্র গণপরিবহন। ফলে চালকদের আলটিমেটাম অনুযায়ী অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেলে পুরো পৌর এলাকার স্বাভাবিক জনজীবন ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

জেএইচআর

Link copied!