ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৩:০৬ পিএম

মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং এফডিসির বর্তমান পরিবেশ নিয়ে গভীর হতাশা প্রকাশ করে তিনি জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে না নেওয়া হয়।

রোববার রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি শিল্পী সমিতির নির্বাচন, চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

রোজিনার অভিযোগ, এবারের শিল্পী সমিতির নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ায় তিনি একাধিক অসংগতি লক্ষ্য করেছেন বলে দাবি করেন।

এফডিসির বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমি শিল্পী সমিতিতে যাব কিনা আমার জানা নেই। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেয়া না হয়।

তিনি জানান, এটি কোনো তাৎক্ষণিক আবেগের সিদ্ধান্ত নয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি পরিবারকেও আগে থেকেই জানানো আছে।

প্রয়াত নায়করাজ রাজ্জাকের একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে রোজিনা বলেন, তিনিও জীবদ্দশায় বলেছিলেন তার মৃত্যুর পর মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়।

নির্বাচনে নিজের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে বলে আমি এমনটি বলছি না। এটা আমি আগে ভেবে রেখেছিলাম।

তবে এফডিসির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করছেন না বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, সরকারি কোনো অনুষ্ঠান বা প্রযোজক সমিতির সদস্য হিসেবে প্রয়োজন হলে তিনি এফডিসিতে যাবেন, তবে সাধারণ কারণে আর সেখানে যাওয়ার ইচ্ছা নেই।

উল্লেখ্য, শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে একাধিক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে এ বিষয়ে এখনো শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এম জি

Link copied!