ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ৬, ২০২৬, ০৩:০২ পিএম

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা ও বিভাগীয় প্রশাসনের যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরডিবির যুগ্ম পরিচালক বকুল চন্দ্র রায়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.এম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই গ্রামীণ অর্থনীতি গঠনে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব ও বিআরডিবির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির মাঠকর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!