ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ঈশ্বরগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৬, ০২:৫১ পিএম

ঈশ্বরগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ এর অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া। এ ছাড়া পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

জেএইচআর

Link copied!