ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

মাদারীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তাদের পুরস্কার ও ঋণ বিতরণ

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

জুলাই ৬, ২০২৬, ০৪:৩৯ পিএম

মাদারীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তাদের পুরস্কার ও ঋণ বিতরণ

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাদারীপুরের যৌথ আয়োজনে সমন্বিত সরকারি অফিস ভবনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে ২ জন সফল উদ্যোক্তা সদস্যের মাঝে সর্বমোট ৮ লাখ টাকার এসএমই (SME) ঋণের চেক হস্তান্তর করা হয়। এ ছাড়া মাঠ পর্যায়ে বিশেষ অবদানের জন্য ৬ জন শ্রেষ্ঠ উপকারভোগীকে ক্রেস্ট ও পুরস্কার এবং বিআরডিবির মাঠ পর্যায়ের ৬ জন কর্মীকে শ্রেষ্ঠ সংগঠক পুরস্কার প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতি সচল রাখা, গ্রামীণ নারীদের স্বাবলম্বী করা এবং টেকসই উন্নয়নে সমবায়ভিত্তিক পল্লী উন্নয়ন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরডিবির কর্মচারী, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!