ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তির অর্থ বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জুলাই ৭, ২০২৬, ০৬:০০ পিএম

কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তির অর্থ বিতরণ

কুড়িগ্রামে ‘ফাইট আনটিল লাইট’ (ফুল)-এর উদ্যোগে ‘কৃতি শিক্ষাবৃত্তি, মেধার রাজকীয় স্বীকৃতি’ প্রতিপাদ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলার ১৯০ জন শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে মেধাতালিকা অনুযায়ী কৃতি শিক্ষার্থীদের ১,২০০ টাকা এবং সাধারণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ৭০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন. এম. শরীফুল ইসলাম খন্দকার এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবু তালহা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফুল’-এর এই শিক্ষাবৃত্তির উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

বিশেষ অতিথিরা বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সমান গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে ফিরুজুল ইসলাম আয়োজক, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার লক্ষ্যে এই বৃত্তির কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

উল্লেখ্য, ‘ফুল শিক্ষাবৃত্তি-২০২৫’ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলার ১৩৬টি স্কুলের মোট ৭০০ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

জেএইচআর

Link copied!