ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেনীর ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সতর্কাবস্থায় বিজিবি

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ৭, ২০২৬, ০৬:০৪ পিএম

ফেনীর ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সতর্কাবস্থায় বিজিবি

ফেনীর ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের (পুশইন) আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় এই সতর্কাবস্থা জারি করা হয়।

এর প্রেক্ষিতে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সব বিওপি ও টহল দলকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম সংঘটিত হতে না পারে।

বিজিবি সূত্র জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশইন, চোরাচালান ও যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকায় অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল, বিশেষ অভিযান এবং গুরুত্বপূর্ণ ও সন্দেহভাজন পয়েন্টসমূহে নিবিড় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মাদকদ্রব্য, গবাদিপশু, ভারতীয় বিভিন্ন পণ্যসহ অন্যান্য চোরাচালান সামগ্রী পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত এলাকায় বসবাসরত সকলকে যেকোনো অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা সীমান্ত অপরাধ সংক্রান্ত তথ্য নিকটস্থ বিজিবি ক্যাম্পে দ্রুত জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ও বদ্ধপরিকর। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।

জেএইচআর

Link copied!