ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

মধুপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ৭, ২০২৬, ১১:০০ এএম

মধুপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী ইউনিয়নের নেকীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই নারী নিহত হন।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি বর্তমানে মধুপুর থানায় রাখা হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এএন

Link copied!