ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

চৌগাছায় পুলিশের অভিযানে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

জুলাই ৭, ২০২৬, ১১:০৬ এএম

চৌগাছায় পুলিশের অভিযানে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ পিপিএমের নির্দেশনায় দশপাখিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) বায়েজীদ মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাশাপোল ইউনিয়নের আমজামতলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে প্রথমে বুড়িন্দিয়া গ্রামের রেজাউল বিশ্বাস ওরফে সাইপারের ছেলে জুয়েল বিশ্বাস (৩৬)-কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বানরহুদা গ্রামের আকিমুল ইসলামের ছেলে ইমরান হোসেনের (৩০) বাড়িতে অভিযান চালিয়ে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম জানান, প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

এএন

Link copied!