ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
মিশরের প্রধান কোচ

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ১০:৩০ এএম

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফুটবলের গণ্ডি ছাড়িয়ে গাজার মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেন, ফিলিস্তিনিদের দুর্ভোগ দেখে যার হৃদয় স্পর্শিত হয় না, তাকে প্রকৃত মানুষ বলা যায় না। তিনি আরব, ইউরোপীয় বা আমেরিকান- যে পরিচয়েরই হোন না কেন, মানবিক অনুভূতিই সবচেয়ে বড় বিষয়।

এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার পর সেই সাফল্য ফিলিস্তিনের মানুষের প্রতি উৎসর্গ করেছিলেন হোসাম হাসান। ম্যাচ শেষে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়িয়ে সংহতিও প্রকাশ করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, বরং একজন মানুষের স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া।

হোসাম বলেন, বিশ্বের কোথাও কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে সবাই প্রতিবাদ জানায়। অথচ প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানোর ঘটনাকে যেন স্বাভাবিক হিসেবে গ্রহণ করা হচ্ছে। তার মতে, ধর্ম, জাতি বা ভৌগোলিক পরিচয়ের আগে মানুষের উচিত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, একজন আরব হওয়ার আগে তিনি একজন মানুষ। ফুটবল তাকে বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ দিয়েছে। তাই তিনি মনে করেন, ফিফা যেমন পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের কথা বলে, তেমনি মানুষের জীবন ও বেঁচে থাকার অধিকার রক্ষার বিষয়েও সমান গুরুত্ব দেওয়া উচিত।

হোসাম হাসান উল্লেখ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু রয়েছে। একই সঙ্গে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মানুষ বিক্ষোভ করেছেন এবং অনেক ক্রীড়াবিদও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। মানবিক মূল্যবোধের জায়গা থেকেই এই সমর্থন অব্যাহত থাকা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আসন্ন ম্যাচ নিয়েও কথা বলেন মিসরের কোচ। আর্জেন্টিনা ও লিওনেল মেসির শক্তিমত্তা স্বীকার করলেও তিনি জানান, তার দলের স্বপ্নের কোনো সীমা নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে মিসর এবং তারা নিজেদের কোনোভাবেই ছোট দল মনে করে না।

হোসাম আরও বলেন, আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং মেসি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তবুও তাদের ভয় পাচ্ছে না মিসর। বরং আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে দলটি। তিনি বলেন, মিসর শুধু নিজেদের দেশের প্রতিনিধিত্ব করছে না, বরং পুরো আরব বিশ্ব ও আফ্রিকার আশা-আকাঙ্ক্ষাও বহন করছে। আর্জেন্টিনাকে হারাতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে ইতিহাস গড়বে মিসর।

এএন

Link copied!