ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

টানা বর্ষণে থানচিতে ১৫ আশ্রয়কেন্দ্র প্রস্তুত, চালু কন্ট্রোল রুম

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

জুলাই ৭, ২০২৬, ১১:০৩ এএম

টানা বর্ষণে থানচিতে ১৫ আশ্রয়কেন্দ্র প্রস্তুত, চালু কন্ট্রোল রুম

টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা, ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ এবং সার্বক্ষণিক তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়কে কন্ট্রোল রুম হিসেবে ঘোষণা করেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করবে। জরুরি প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মোবাইল নম্বর ০১৫৫০-০০৭১১৮৬ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মোবাইল নম্বর ০১৮১৮-৪৮৬৭৫৫-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীতীরবর্তী এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো হলো- বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসিংঅং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুনাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্তহা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়, বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্যচু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাইদারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতীরবর্তী এলাকা এবং পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী পরিবারগুলোকে পরিস্থিতির অবনতি হলে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগকালীন সময়ে গুজবে কান না দিয়ে প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং যেকোনো জরুরি তথ্য দ্রুত কন্ট্রোল রুমে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল জানান, সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এএন

Link copied!