ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

মনোহরদীতে মাদ্রাসার ভবন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

জুলাই ৮, ২০২৬, ০৬:৩৯ পিএম

মনোহরদীতে মাদ্রাসার ভবন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে একটি মাদ্রাসার ভবন নির্মাণকাজের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চরমান্দালীয়া গ্রামের জামিয়া রহমানীয়া মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বিশনন্দী গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসার নির্মাণকাজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জামিয়া রহমানীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ জানান, সকালে যখন মাদ্রাসার ক্লাস চলছিল, তখন শ্রমিকেরা ভবনের নির্মাণকাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি লোহার রড বহিলিংক হিসেবে পাশের প্রধান বিদ্যুৎ লাইনের ওপর গিয়ে পড়ে। এতে রডটি বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিক শরিফুল ইসলাম গুরুতর দগ্ধ ও আহত হন।

তিনি আরও জানান, বিকট শব্দ শুনে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে শরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত পার্শ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিকের মরদেহটি বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর তাদের কোনো আবেদন বা অভিযোগ থাকলে, সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!